
ফুলতলায় শেখ হাসিবুর রহমান (ববি) কে গণসংবর্ধনা
মোঃ ওলিউল্লাহ, ফুলতলা, খুলনা।
ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের উদ্যোগে রিমঝিম ল্যান্ড ডেভেলপার অ্যান্ড হাউজিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব শেখ হাসিবুর রহমান (ববি)–কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ফুলতলায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ হাসিবুর রহমান (ববি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট কাইয়ুম হোসেন নয়, এ.পি.পি., ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আবু হামজা বাঁধন, প্রধান উপদেষ্টা ও সম্পাদক, সিআইএন টিভি ২৪ এবং জনাব মোঃ সুমন সরদার, প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফুলতলা প্রতিদিন ও চেয়ারম্যান, মফস্বল সাংবাদিক সোসাইটি।
ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব বাবু আনন্দ কুমার স্বর, কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব মিয়া বদরুল আলম এবং সাধারণ সম্পাদক জনাব মোড়ল মুজিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব আবু দাউদ ইমরান, সহ-সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান বাবুল, সহ-ধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান, কোষাধ্যক্ষ ইউসুফ শেখ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানা আকুঞ্জি রাজা ও মোঃ আল আমিন খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ অলিউল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সুমন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সৌরভ আকুঞ্জী, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক সুব্রত কুমার মন্ডল (কনক)।
অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাহুল হোসেন, এস এম জয়নুল আলম সোহেল, মোঃ আব্দুল হান্নান, গাজী আল মামুনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিবুর রহমান (ববি) বলেন, তিনি নিজেও সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং এই পেশার চ্যালেঞ্জ, ঝুঁকি ও দায়িত্ব সম্পর্কে তিনি গভীরভাবে অবগত। তিনি বলেন, চ্যালেঞ্জকে গ্রহণ করে সামনে এগিয়ে গেলে পরিবর্তন অবশ্যই সম্ভব। বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখেই সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা করতে গিয়ে কোনো ধরনের হয়রানি, চাপ বা সমস্যার সম্মুখীন হলে তিনি তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদের স্বীকৃতিস্বরূপ প্রতি তিন মাস অন্তর তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন সাংবাদিককে আর্থিক সহায়তা ও বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এছাড়াও তিনি ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি ল্যাপটপ, প্রিন্টারসহ প্রয়োজনীয় দাপ্তরিক উপকরণ প্রদান করার আশ্বাস দেন। তিনি বলেন, একটি শক্তিশালী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রেসক্লাব গড়ে তুলতে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য।
এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিবুর রহমান (ববি)-কে আজীবন দাতা সদস্য হিসেবে মনোনীত করা হয়। তিনি এ সম্মানজনক পদবি সানন্দে গ্রহণ করেন এবং ভবিষ্যতেও প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিবুর রহমান (ববি)-এর সামাজিক দায়বদ্ধতা, মানবিক কার্যক্রম ও ব্যবসায়িক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় তিনি আহত সাংবাদিক মমিনুর রহমান মাবিয়ার চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।